March 22, 2026, 11:01 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন্ন

জগন্নাথপুর  (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া সনাতন

জগন্নাথপুরে দুর্গাপূজা সম্পন্ন                                                   ছবিঃ ফখরুল ইসলাম

ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এবার উপজেলার মোট ৩২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের কঠোর তদারকি ছিল। সেই সাথে সংশ্লিষ্ট পূজা কমিটিগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করেন। গত ৫ দিন ব্যাপী পূজাকে ঘিরে ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মন্ডপে উপচেপড়া ভীড় ছিল দর্শনার্থীদের। সেই সাথে সংগীত অনুষ্ঠান, নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে জগন্নাথপুর পৌর সদরের জগন্নাথ বাড়ি কেন্দ্রীয় মন্দির, বাসুদেব বাড়ি মন্দির ও আনন্দময়ী পূজা মন্ডপে জনতার উপচেপড়া ভীড় ছিল।
১৯ অক্টোবর শুক্রবার বিকেলে প্রতিমা নিয়ে নগর শোভাযাত্রা শেষে বিভিন্ন নদী ও পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৯ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর