মোস্তাফিজুর রহমান সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যয় সাঘাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে লক্ষে সাঘাটায় প্রধান প্রধান পুজা মন্ডপ প্রর্দশন করেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন।
গত ১৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উল্যাবাজার পুজা মন্ডপ প্রর্দশনে আসেন এবং শান্তি শৃখলা রক্ষা জন্য আনসার বিডিপি ও জনসাধারনের সহযেগীতার অহবান জানান। তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। অস্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ।হিন্দু মুসলমান আনন্দ ভাগাভাগি করে পুজা উদযাপন করছে।ভরতখালী ইউনিয়নের চেয়াম্যান ছামসুল আজাদ শীতল বলেন, শারদীয় দুর্গাপূজা কে কেন্দ্র করে ভরতখালী ইউনিয়নের পক্ষ থেকে গ্রাম পুলিশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও কোন অপ্রেতিকর ঘটনা ঘটেনি।এসময় আরো উপস্থিত ছিলেন, উল্যাবাজার পুজা মন্ডপের সভাপতি বাদল সাহা, সাধারন সম্পাদক রতন সাহা, ভরতখালী ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি কামরুল ইসলাম নিয়াজ কাদেরী, সাধারন সম্পাদক শফিউল আলম খোকন, সাহঃ সভাপতি, ফারুখ মন্ডল মন্দিরের ঠাকুর শ্যামলসহ প্রমুখ।উল্লেখ্য এবার উপজেলায় মোট ৬৭ টি পুজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার মহাষষ্ঠির মধ্য দিয়ে শুরু হলে ও শুক্রবার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ অক্টোবর ২০১৮/ইকবাল