March 22, 2026, 8:07 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ড. সৈয়দ রাগিব আলীর সৌজন্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

মোঃ ফাহাদ আহমদ  হাইওয়ে   শেরপুর ( মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম সার্বজনীন পূজা মন্ডপে ড. সৈয়দ রাগিব আলীর সৌজন্যে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোপূজা উপলক্ষের নগদ অর্থ ও বস্ত্র বিতরণ। প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ রাগীব আলী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন বাবু বনমালী ভৌমিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ও অতিরিক্ত সচিব বর্তমান লিডিং ইউনিভার্সিটির সম্মানিত  ট্রেজারার।
ড. সৈয়দ রাগীব আলী ২০০টি লুঙ্গি, ২৫০টি শাড়ী ও নগদ অর্থ ৫০,০০০ হাজার টাকা বিতরণ করেন । এসময় প্রধান অতিথি ড. সৈয়দ রাগিব আলী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানো হলো আমার কাজ, আমি যতদিন বেচেঁ থাকবো মানুষ্যের কল্যাণে কাজ করে যাব। ৫০ বছর যাবৎ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা উৎসবে সাধ্যমতো অনুদান দিয়ে আসছি। এসময় রাগিব আলী প্রায় দু ঘন্টা পূজা মান্ডপে অবস্থান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাবু শ্রী বনমালী ভৌমিক বলেন দানবীর ড. সৈয়দ রাগিব আলী শুধু সিলেটের নয় সারা বাংলাদেশের একজন অন্যতম মানুষ।
এসময় উপস্থিত ছিলেন খলিলপুর ইউপি আওয়ামিলীগের সহ-সভাপতি উৎপল ভৌমিক, মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক তপু ভৌমিক, মৌলভীবাজার জেলা যুবলীগ নেতা তাহির উদ্দিন, আওয়ামিলীগ নেতা মিহির পোদ্দার,হুমায়ুন আহমেদ, শাহজান মিয়া, ব্রাহ্মণগ্রাম সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা চন্দন ভৌমিক, সধারন সম্পাদক জয় ভৌমিক, পূজা কমিটি সদস্য কংকন ভৌমিক, কানুলাল ভৌমিক, বিজয় বসন্ত ভৌমিক, পার্থ ভৌমিক, শিক্ষক প্রদীপ ভৌমিক, চপল ভৌমিক, ডাঃ সুদেন্দু পৌদ্দার, তমাল চৌধুরী, রাজু দেব, পল্লব ভৌমিক, বিপ্লব দেব, বিদ্যুৎ দেব, অসিম সূত্রধর, এছাড়া উপস্থিত ছিলেন শফিকুর রহমান মেম্বার, দেওয়ান সাদিক আহমেদ ও শেরপুর প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক ফাহাদ আহমেদ, শেখ সাহেদ মিয়া, বায়েজিদ হোসেন ও সামাদ মিয়া।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ অক্টোবর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর