March 22, 2026, 11:01 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

তাহিরপুর উপজেলায় ২৯টি পুজা মন্ডবে পালিত হচ্ছে দূর্গা উৎসব

কামাল হোসেন তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ধর্ম যারযার অানন্দ সবা” এই শ্লোগান কে সামনে রেখে  শুরু হয়েছে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। প্রধান এই উৎসবকে কেন্দ্র করে সনাতন হিন্দু ধর্মাবলাম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজার এই উৎসব কে র্স্বাথক ও সফল করে তুলতে ইতিমধ্যে সকল থেকে আজ মহা আষ্টমীর  কাজ সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও হিন্দু ধর্মালম্ভী গন।
দেশের অন্যান্য স্থানের মত তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের-তাহিরপুর সদর, বাদাঘা শ্রী কৃষ্ণ সেবা সংঘে উদ্যোগে বাদাঘাট বাজারে, বালিজুরি, শ্রীপুর, আনোয়ারপুর, চাঁনপুর, বড়ছড়াসহ প্রতিটি এলাকার হিন্দু সম্প্রদারে মাঝে দুর্গা পূজাকে কেন্দ্র করে বিরাজ করছে সাঁজ সাঁজ রব। প্রতিমা তৈরিতে সৌন্দর্য,চাকাচিক্য,ভিন্নতা মধ্য দিয়ে সর্বাধিক প্রশংসার অধিকার লাভ করার জন্য প্রতিটি উপজেলার কারু শিল্পী ও মন্ডব সংশ্লিষ্টদের নীরব প্রতিযোগীতা।
প্রতি বারের মতই প্রতিমা তৈরিতে কারু শিল্পীরা তাদের নিজেস্ব শৈল্পীক সৌন্দর্যের নিখুত কারুকার্য প্রদর্শনের চেষ্টা ব্যাস্ত সময় পার করছে। মন্ডপের সাজ-সজ্জাতেও আনা হয়েছে এবার ভিন্নতা। দেবী দুর্গার পাশা পাশি লক্ষী, সরস্বতী, গনেশ, অসুর, মহিষ, কার্তিক, সিংহের মৃন্ময় মূর্তি তৈরিতে আনা হয়েছে আধুনিকতার চমক। তার জন্য রাত দিন কঠোর পরিশ্রম করছিলেন সংশ্লিষ্টগন। কোন মন্ডপে দেবী দুর্গার এ বারের আগমন ও গমননের প্রতীকী ঘটনা সহ পৌরাণিক কাহিনীকে নানা আদলে ফুটিয়ে তুলার চেষ্টা চলছে। বিদ্যুৎতের সাহায্যেও ফুটিয়ে তুলার চেষ্টা চলবে দেব রাজ্যের নানা কল্প কাহিনী। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ৭টি ইউনিয়নের ২৯টি পূজা মন্ডবে পালিত হচ্ছে শারদীয় দুর্গা পূজা।  প্রতি বছরের মত এবারও উপজেলা পূজা উদযাপন পরিষদ,উপজেলা প্রশাসন,উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ও নেওয়া হচেছ শান্তি শৃঙখলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ। দুর্গা পূজাকে শান্তিপূর্ন,সুশৃংখল ও উৎসবমুখর করার জন্য উপজেলার পূজা উদযাপন কমিটিসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে যে কোন বিশৃংখলা এরাতে প্রত্যেক পূজা মন্ডবে পুলিশ মোতায়েন আছে। চেয়ারম্যান,উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানা নির্বাহী কর্মকর্তা গন, পৌর মেয়র ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন। গত বছর জেলা ও উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও পৌর মেয়রের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা জন্য ধন্যবাদ জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।এবারও সংশ্লিষ্ট প্রসাশনের সর্বাতক সাহায্য ও সহযোগীতা পাওয়ার আশাবাদ বক্ত করেন। তারা বলেন-পূজা মানেই আনন্দ,পূজা মানেই বিভিদ ভুলে ঐক্যের জয়গান। আবহাওয়া অনূকুলে থাকলে অন্যান্য বছরের চেয়ে আনন্দমূখর হয়ে উঠবে এবারের দুর্গাপূজা। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান-সনাতন হিন্দু সম্প্রতদায়ের প্রধান উৎসব দুর্গাপূজা সুশৃংখল ও শান্তি পূর্ন রাখতে আমার উপজেলা পরিষদ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাতক চেষ্টা করব। আশা করি এবারের দুর্গা পুজা আনন্দ মুখর হবে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান,প্রতিটি পূজা মন্ডপে আইনশৃংখলা রক্ষায় আমাদের পুলিশ বাহিনী সর্তক অবস্থানে রয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৮ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর