April 6, 2026, 3:09 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

শাবিপ্রবিতে “বঙ্গবন্ধু ছাত্র পরিষদ” এর সভাপতি শিহাব  সম্পাদক- সুজন

মৌলভীবাজার পওতিনিধিঃ

mostbet

অনেক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে “বঙ্গবন্ধু ছাত্র পরিষদ” শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (সিলেট) কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রুপম ও সাধারন সম্পাদক সাকির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিহাব উদ্দিনকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান ও সুজন খানকে সাধারন সম্পাদক করে ৫৬ সদস্য বিশিষ্ট ১ বছরের জন্য কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি শিহাব উদ্দিন বলেন- বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও তা চর্চার মাধ্যমেই রয়েছে প্রকৃত মানুষ হবার উপায়। জাতির জনকের আদর্শ বাস্তবায়নে ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ সর্বদা কাজ করে যাবে। সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান বলেন- জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন ও দেশের ছাত্র সমাজের কাছে বঙ্গবন্ধুর আদর্শের বাণী পৌছে দেয়া আমাদের সকলের কর্তব্য। আমাদের নতুন কমিটির সকলে ,সে উদ্দেশ্যেই কাজ করে যাবো। উল্লেখ্য- নবগঠিত কমিটির সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি মৌলভীবাজারের রাজনগর থানার বাসিন্দা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৮ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর