April 6, 2026, 3:10 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ইবি শিক্ষার্থীদের ক্যাম্পাস অবরোধের হুমকি

ইমানুল সোহান ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ
বিভিন্ন খাতে বর্ধিত ফি বাতিলের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ব বিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। মানবন্ধন থেকে আগামী ২৩ অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে ২৪ অক্টোবর থেকে ক্যাম্পাস অবরোধের হুমকি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা ১২টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন অনুষধীয় ভবন প্রদক্ষিণ করে আবারো প্রশাসনের ভবনের সামনে মানববন্ধনে গিয়ে মিলিত হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত বছরের তুলনায় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের ফি তিনগুন বাড়ানো হয়েছে। এছাড়াও ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে সেশন চার্জ, হল ফি, সেমিস্টার পরীক্ষার ফি বৃদ্ধি, পরিবহন খাতে ফি বৃদ্ধিসহ বিভিন্ন খাতে অতিরিক্ত ফি আদায় করছে প্রশাসন। যার ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বিশ^বিদ্যালয়ের ফি দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে কষ্টসাধ্য হয়ে পড়েছে।’
শিক্ষার্থীরা আরো জানান, এবছর ভর্তির আবেদনের মূল্য তিনগুন বৃদ্ধি করার কারণে অনেক শিক্ষার্থী আমাদের বিশ^বিদ্যালয়ে ভর্তির আগ্রহ হারিয়ে ফেলেছে। যার ফলে গত বছরের তুলনায় এবছর অর্ধেক শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। বিশ^বিদ্যালয়ের এই অযোচিত ফি বৃদ্ধির প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি।
এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘ এটা তো গত বছরের ইস্যু, এবার তো কোনো ফি বাড়ানো হয়নি। তাছাড়া গত বছর যতটুকু ফি বাড়ানো হয়েছে সেটা শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখেই বাড়ানো হয়েছে। হঠাৎ করে পূর্বের ইস্যু নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক।

mostbet

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর