জুলফিকার আলম সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলায় কিছু প্রচীন মন্দির রয়েছে। যেখানে অনেক হিন্দু ধর্মালম্বী পুজা করে
থাকেন। এখানে প্রায় ৫০০ জনের মত হিন্দু রয়েছে। প্রতি বছর খুব আনন্দের মধ্য দিয়ে পুজা পালন করে থাকেন। সোহাগ সাহা নামে একজন আমাদের জানান যে পানু বাবু নামে এক জমিদার, তিনি এই মন্দির প্রতিষ্ঠিত করেন, এই মন্দিরের বয়স প্রায় ১০০ বছরের উপরে। এই মন্দিরের নাম ‘বড়পাড়া মন্দির’। একি এলাকায় আর একটা মন্দির
আছে তার নাম বেতিলা কালীখোলা মন্দির। তার কয়েক কিলোমিটার পরেই রয়েছে পালড়া কালী মন্দির। বড়পাড়া মন্দিরে পুজারী বাবু প্রনব কুমার গোসস্বামী। আর কালীখোলা মন্দিরের পুজারী বাবু ভজন কুমার গোসস্বামী। এখানে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। ১৭/১০/২০১৮ তারিখে অষ্টমী। এই দিন কুমারী পুজা করে থাকেন। সকাল ৭:৩০ থেকে দুপুর ১২:০০ পর্যন্ত পুজার সময়।কিন্তু এই কুমারী পুজা ঢাকা সহ বড় বড় মন্দিরে করে থাকে। আর বাকী মন্ডপ গুলোতে তেমন ভাবে পুজা করা হয় না।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ অক্টোবর ২০১৮/ইকবাল