March 23, 2026, 8:49 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এক ম্যাচেই স্টার্কের দুই হ্যাটট্রিক

এক ম্যাচেই স্টার্কের দুই হ্যাটট্রিক

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অ্যাশেজ শুরুর সময় এগিয়ে আসছে। ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ায় চলে গেছে কদিন আগেই। সিরিজের আগেই ইংলিশদের সতর্কবার্তা জানিয়ে রাখলেন মিচেল স্টার্ক। শেফিল্ড শিল্ডের এক ম্যাচেই বাঁহাতি ফাস্ট বোলার করেছেন দুটি হ্যাটট্রিক।

শেফিল্ড শিল্ডের পঞ্চম রাউন্ডে সিডনিতে নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিনে হ্যাটট্রিক করেন স্টার্ক। হ্যাটট্রিক করেছিলেন তিনি প্রথম ইনিংসেও।

প্রথম ইনিংসে তিনটি ইয়র্কারে জেসন বেহরেনডর্ফ, ডেভিড মুডি ও সাইমন ম্যাকিনকে ফেরান স্টার্ক। দ্বিতীয় ইনিংসেও শেষ তিন উইকেট নিয়ে গুটিয়ে দেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে। এই হ্যাটট্রিকেও তার শিকারের মধ্যে ছিলেন বেহরেনডর্ফ ও মুডি, তৃতীয় শিকার জোনাথন ওয়েলস।

অধিনায়ক স্টিভেন স্মিথ অ্যাশেজের আগে গা গরম করেছেন দুই ইনিংসে ৭৬ ও ১২৭ রান করে। নিউ সাউথ ওয়েলস ম্যাচ জিতেছে ১৭১ রানে।

প্রথম শ্রেণির ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে একই ম্যাচে দুই হ্যাটট্রিক স্টার্কের আগে করতে পেরেছেন মাত্র সাত জন। সবশেষটি ছিল সেই ১৯৭৮-৭৯ মৌসুমে। মুলতানে কম্বাইন্ড দলের হয়ে ইন্ডিয়ান্স দলের বিপক্ষে করেছিলেন পাকিস্তানি বাঁহাতি স্পিনার আমিন লাখানি।

আগের সাত জনের দুই জন আবার জোড়া হ্যাটট্রিক করেছেন একই ইনিংসে। ১৯০৭ সালে লর্ডসে মিডলসেক্সের আলবার্ট ট্রট এক ইনিংসে দুই হ্যাটট্রিক করেছিলেন সমারসেটের বিপক্ষে। এর মধ্যে একটিতে নিয়েছিলেন টানা চার বলে উইকেট!

১৯৬৩-৬৪ মৌসুমে ভারতে অমৃতসরে নর্থ পাঞ্জাবের বিপক্ষে এক ইনিংসে দুই হ্যাটট্রিক করেছিলেন সার্ভিসেস দলের জোগিন্দর রাও। ট্রটের মত টানা চার বলে উইকেট না পেলেও এই পেসার চার উইকেট পেয়েছিলেন পাঁচ বলে।

Share Button

     এ জাতীয় আরো খবর