March 23, 2026, 12:40 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভোলা চরফ্যাশন এই প্রথম শুরু হলো তাবলীগ জাময়াতের ইস্তেমা

চরফ্যাশন  (ভোলা) প্রতিনিধি:

এই সর্বপ্রথম ভোলা জেলার ৩দিনের তাবলীগ জামাতের ইস্তেমা চরফ্যাশন গত বৃহস্পতিবার থেকে শুরু হতে হবে। এই ইস্তেমাকে কেন্দ্র করে ওলামায়েকেরাম দাওয়াতে তাবলীগের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চরফ্যাশনের পৌরসভা দুলার হাট সড়কের পাশে^ মৃধা হাউজিং মাঠে ভোলা জেলার সবচেয়ে বৃহৎ তাবলীগ জামাতের মিলনমেলা ব্যাপক সারা মিলছে। এদিকে চরফ্যাশনের ইস্তেমাকে ঘিরে মসজিদের মসজিদের চলছে দায়াতের কাজ। বুধবার চরফ্যাশনের এই ইস্তেমা মাঠে গিয়ে দেখা গেছে, ছামিয়ানা দেয়া হয়েছে। মাঠ জিম্মদারী আলহাজ¦ জয়নাল আবেদিন রাঢী বলেন, প্রায় ১৫একর জমি জুড়ে এই ইস্তেমা মাঠের কার্যক্রম চলছে। সেচ্চাশ্রমে দৈনিক প্রায় ৪০০ তাবলীগের সাথীরা কাজ করছে। এভাবে ১২থেকে ১৩দিন পূর্ব থেকে কাজ করছে। ময়দানে প্রায় দেড়লাখ মুসল্লি বসে বয়ান শুনতে পারবে। ৫০হাজার মুসল্লি রাতে থেকে ঘূমাতে পারবে এমন ব্যবস্থা করা হয়েছে মাঠে। এখানে প্রসব খানার সংখ্যা ৪০০, পায়খান (টয়লেট) ৩০০, ওযুর জন্য ৬টি পুকুরের ঘাটলার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ৩টি টিউবয়েল বসানো হয়েছে। নিজস্ব বিদ্যুতের ব্যবস্থাসহ মাঠের চতুর পাশে ৬০ টি মাইক হরেং দেয়া হয়েছে। চরফ্যাশনের ইস্তেমার প্রসঙ্গে বলেন, জেলা প্রশাসক মাসুদ আল ছিদ্দিক ও পুলিশ সুপার মোক্তার হোসেন অনুমতি দিয়েছেন বলে জানা গেছে। ভোলার ইস্তেমা চরফ্যাশন প্রসঙ্গে বলেন, ভোলা বাংলাবাজার গতবছর যেখানে ইস্তেমা হয়েছে সেখান কার মাঠে পানি তাই চরফ্যাশনে ইস্তেমা হচ্ছে। তাবলীগের সাথী রতন মিয়া বলেন, গত সোমবার মাও জোবায়ের সাহেব ভোলা জোড়ে বলেছেন, যার যারমতো ইসলামে কাজ করতে দেও। তাই আমরা চরফ্যাশনের মাটিতে ইস্তেমার সকল প্রস্তুতি শেষ করেছি ইনসাল্লাহ। নিরাপত্তার প্রসঙ্গে চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ (ওসি) ম.এনামূল হক বলেন, আমাদের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের টিম টহলে থাকবে। ইসলামের দাওয়াতের কাজের বিষয়ে আমরা সর্বসময় আন্তরিক রয়েছি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১২ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর