April 6, 2026, 3:12 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রি নিহত

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রি নিহত

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

রাজধানীর সাভার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মন্টু মিয়া (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার অরুণা পল্লী হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। কয়েকজন রাজমিস্ত্রি জানান, সকাল থেকে অরুণা পল্লী হাউজিং সোসাইটি এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহর নির্মাণাধীন চারতলা ভবনের তিনতলায় কাজ করছিলেন কিছু রাজমিস্ত্রি। দুপুরে তিনতলায় কাজ করার সময় রাজমিস্ত্রি মন্টু মিয়া ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়ে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে ওই রাজমিস্ত্রি নিহত হওয়ার ঘটনায় পুলিশকে না জানিয়ে তাঁর লাশ গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন রাজমিস্ত্রি বাধা দেন। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বলেন, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। অন্যদিকে, সকালে সাভারের নামাগে-া এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর