April 6, 2026, 12:09 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ইবি খেলাধুলায় দেশের একক ও অদ্বিতীয় বিশ্ব বিদ্যালয় – ইবি ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী

 
ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-

mostbet

খুব শিঘ্রই ইসলামী বিশ্ব বিদ্যালয় খেলাধুলায় দেশের একক ও অদ্বিতীয় বিশ্ব বিদ্যালয়ে পরিণত হবে বলে জানিয়েছেন বিশ্ব বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী। আন্ত: বিভাগ ও আন্ত:হল ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পুরষ্কার বিতরণী অনুুুষ্ঠানে তিনি এ কথা বলেন। এছাড়াও তিনি বলেন, ইসলামী বিশ^বিদ্যালয় খেলাধুলায়, সংস্কৃৃতিতে ও খেলাপড়ায় সমান তালে এগিয়ে যাচ্ছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা। এছাড়াও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. আক্তারুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০ টায় আন্ত:বিভাগ ফুটবলের ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়। খেলায় লোক- প্রশাসন বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি বিভাগ।
উল্লেখ্য ১৬ সেপ্টেম্বর ৩৩টি বিভাগ ও ৫টি আবাসিক হলের অংশগ্রহনে ইসলামী বিশ্ব বিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১০ অক্টোবর ২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর