March 23, 2026, 3:32 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভোলা চরফ্যাশন উপজেলায় প্রথম বারের মত শুরু হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী বিশ্ব ইস্তেমা

 ভোলা  জেলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রথম বারের মত শুরু হতে যাচ্ছে বিশ্ব ইস্তেমা। পবিত্র হজ্বের পর মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তর জামাত হল তাবলিগ জামাতের ইস্তেমা। তাবলিগ অর্থ হলো প্রচার বা প্রসার আর জামাত মানে একত্রিত হওয়া। আল্লাহ তাআলার দ্বীন ও রাসূলের সুন্নাত দুনিয়াতে যাতে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষে বাংলাদেশে ঢাকার টঙ্গীতে তুরাগ নদীর তীরে প্রত্যেক বছর তাবলিগ জামাতের এই এস্তেমা অনুষ্ঠিত হয়। যা জন-সাধারনের কাছে বিশ্ব এস্তেমা নামে পরিচিত। জায়গার সংকুলান না হওয়ার কারনে এবং সাথীভাইদের সুবিধার্থে জামাতের আমির বা মরুব্বিদের পরামর্শ ক্রমে এই এস্তেমাকে দেশের ৬৪টি জেলার মধ্যে প্রথম বর্ষে ৩২টি জেলা ঢাকার টঙ্গীর এস্তেমাতে এবং বাকি ৩২টি জেলা নিজ জেলার এস্তেমায় অংশ গ্রহণ করবে। এবারের ভোলা জেলার ইস্তেমা চরফ্যাশন উপজেলার ৫নং ওয়ার্ড বিআর ডিবি টু দুলারহাট সরকে মৃধা হাউজিং প্রকল্প ময়দানে অনুষ্ঠিত হবে। জানাযায় আগামী অক্টোবর মাসের ১১.১২ ও ১৩ রোজ বৃহঃপ্রতি, শুক্র ও শনিবারে আখেরি মুনাজাত। ইস্তেমার ময়দান থেকে আমাদের ভোলা প্রভাতী নিউজ প্রতিবেদক জানিয়েছেন চরফ্যাসনে ইস্তেমার ময়দানের কাজ চলছে দ্রুতগতিতে। ভোলা জেলার ইস্তেমা এবার চরফ্যাসনে অনুষ্ঠিত হবে, আগামি ১১,১২ ও ১৩ অক্টোবর চরফ্যাসন পৌরসভা ৫নং ওয়ার্ড বিআরডিবি (দুলারহাট সড়কে) মৃধা হাউজিং প্রকল্প মাঠে। সাথীভাইয়ের সাথে কথা বলে জানা যায়, এবার এস্তেমাকে গিরে স্বাস্থ্যসম্মত প্রসাব খানার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এস্তেমাকে কামিয়াবী বা সফল করার জন্য পৃথক পৃথক অজুখানা, গোসল খানা, রান্না জায়গা, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ঔষুধ, এ্যামবুলেন্স ব্যবস্থা থাকবে এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন থাকবে ইনশাআল্লাহ। শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ভোলা জেলার এস্তেমা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৮ অক্টোবর ২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর