March 14, 2026, 10:37 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

স্যানিটেশন এর অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে বোরহানুদ্দীনের কয়েক হাজার পরিবার

স্যানিটেশন এর অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে বোরহানুদ্দীনের কয়েক হাজার পরিবার

আরিফুর রহমান, ভোলা থেকে
ভোলার বোরহানুদ্দিনে স্যানিটেশন এর অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার পরিবার। এলাকার সরেজমিনে দেখা গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে কুতুবা এবং কাচিয়া ইউনিয়নের কয়েক হাজার পরিবারের নেই কোন স্যানিটেশন ব্যবস্থা ও সংকট রয়েছে বিশুদ্ধ খাবার পানির।

কাচিয়া ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী জানান, কাচিয়া ইউনিয়নে স্যানিটেশনের ব্যাপারে জনগণ উদাসীন। যথেষ্ট প্রচারণার অভাব এবং দরিদ্র জনগোষ্ঠীর আধিক্যের ফলে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত সম্ভব হচ্ছে না।
অপরদিকে উপজেলার কুতুবা ইউনিয়নেও রয়েছে একই সমস্যা। প্রায় ২০০০ পরিবার এর মধ্যে বেশিরভাগ পরিবারই দরিদ্র যাদের অধিকাংশই জেলে। এ বিষয়ে কুতুবা ইউ পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান জোবায়েদ মিয়া বলেন, স্যানিটেশনের পাশাপাশি এই ইউনিয়নে রয়েছে আরও বহুবিধ সমস্যা। তার মধ্যে উল্লেখযোগ্য বিশুদ্ধ খাবার পানি, সেচ ব্যবস্থা ও পর্যা প্ত জেলে কার্ডের অভাব। এই সকল সমস্যা সমাধানে তিনি সরকারী সহায়তার স্যানিটেশন ও টিউবওয়েলের স্থাপনে চেষ্টা করছেন। তবে, জেলে কার্ডের সরকারী বরাদ্দ চাহিদা অনুযায়ী না পাওয়ায় নিজস্ব তহবিল থেকে তাদের সহযোগীতা করছেন।
পাশাপাশি তিনি তার মুক্তিযোদ্ধা ভাতার প্রাপ্ত অর্থ জেলে সহ এলাকার দরিদ্র জনগণ এর জন্য তাদের মেয়েদের বিবাহের ক্ষেত্রে এবং ছেলেমেয়েদের শিক্ষার জন্য দান করে দেন। তাছাড়া মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার লক্ষে প্রতিটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার আয়োজন করেন। বঙগপিতা ও বঙগমাতা গোল্ডকাপ ফুটবল খেলায় বিদ্যালয়ের খেলোয়ারদের তিনি নিজ দায়িত্ব এ বরিশালে নিয়ে যান। এই সকল কর্মকাণ্ড এর ব্যয়ভার তিনি তার ব্যক্তিগত তহবিল থেকেই বহন করেন।
তিনি আরও বলেন, আমাদের এম পি মহোদয় জনাব আলহাজ্ব আলী আজম মুকুল সাহেব এলাকার উন্নয়নে আন্তরিক হওয়ায়, তাকে অভিভাবক হিসেবে পেয়ে আমরা বঙগবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভোলাবাসীর মাটি ও মানুষের নেতা তোফায়েল আহমেদ এম পির নিকট কৃতজ্ঞ।

Share Button

     এ জাতীয় আরো খবর