March 24, 2026, 12:00 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জয়ে ফিরল বার্সা

জয়ে ফিরল বার্সা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

গত সপ্তাহ চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খাওয়ার চার দিন পর জয়ের পথে ফিরেছে বার্সেলোনা। লা লিগায় পাকো আলকাসেরের জোড়া গোলে সেভিয়াকে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

শনিবার রাতে কাম্প নউয়ে ২-১ গোলে জিতেছে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। অতিথিদের একমাত্র গোলটি করেন পিসারো।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অলিম্পিয়াকোসের মাঠে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা।

প্রথম ১০ মিনিটে পাওয়া বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে ঘরের মাঠে বার্সেলোনার শুরুটা হতে পারতো দুর্দান্ত।

তৃতীয় মিনিটে দুজনকে কাটিয়ে ছয় গজ বক্সের বাঁ-দিক থেকে মেসির নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। দুই মিনিট পর গোলরক্ষককে একা পেয়ে তার বরাবর শট নিয়ে বসেন লুইস সুয়ারেস। সপ্তম মিনিটে আবারও হতাশ করেন মেসি; তার শট ক্রসবারের একটু উপর দিয়ে যায়।

একের পর এক আক্রমণ করে যাওয়া বার্সেলোনা গোলের দেখা পায় ২৩তম মিনিটে। বাঁ-দিক থেকে পাকো আলকাসেরের উদ্দেশে সুয়ারেসের বাড়ানো ক্রস মাঝ পথে পা বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করেন ডিফেন্ডার সের্হিও এসকুদেরো। কিন্তু পেয়ে যান আলকাসেরই, ডি-বক্সে ঢুকে ঠা-া মাথায় নীচু শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সমতায় ফিরতে পারতো সেভিয়া। তবে ডি-বক্সের বাইরে থেকে লুইস মুরিয়েলের জোরালো শট ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়।

তবে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি স্বাগতিকরা। ৫৯তম মিনিটে কর্নার থেকে আসা বলে আর্জেন্টাইন মিডফিল্ডার পিসারোর দারুণ হেডে সমতায় ফেরে সেভিয়া।

৬৩তম মিনিটে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে জেরার্দ পিকের বিদ্যুৎ গতির শট ক্রসবারে লাগে।

এর দুই মিনিট পরই দলকে ফের এগিয়ে দেন আলকাসের। ডান দিক থেকে ইভান রাকিতিচের ছয় গজ বক্সের ঠিক সামনে বাড়ানো দারুণ ক্রসে বল জালে পাঠাতে শুধু একটা টোকার দরকার ছিল।

বার্সেলোনার হয়ে ৬০০তম ম্যাচ খেলতে নামা মেসিকে ৭২তম মিনিটে ফের হতাশ করেন দাভিদ সোরিয়া। তার বাঁ পায়ের নীচু শট স্প্যানিশ এই গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি।

১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৩১।

দিনের প্রথম ম্যাচে দেপোর্তিভো লেগানেসকে ৩-০ গোলে হারানো ভালেন্সিয়া ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

আরেক ম্যাচে দেপোর্তিভো লা করুনার মাঠে ১-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।

১১ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সেভিয়া।

Share Button

     এ জাতীয় আরো খবর