March 23, 2026, 6:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ডিমেরিট’ পয়েন্ট পেলেন নাসির

ডিমেরিট’ পয়েন্ট পেলেন নাসির

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

 বিপিএলের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল সিলেট সিক্সার্স। কিন্তু সেই ম্যাচেই আচরণবিধি ভঙ্গের দায়ে সতর্কতা শুনতে হলো নাসির হোসেনকে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন সিলেট সিক্সার্স অধিনায়ক।

শনিবার বিপিএলের প্রথম ম্যাচেই নাসিরের অপেক্ষায় দেরি হয় টস। ম্যাচ রেফারি দেবব্রত পাল ও প্রতিপক্ষ অধিনায়ক সাকিব আল হাসান মাঠে থাকলেও ৬ মিনিট দেরি করে টসে যান নাসির। দলের একাদশের তালিকা দিতেও দেরি করেন সিলেটের অধিনায়ক।

সিলেটের মিডিয়া ম্যানেজার ম্যাচ শেষে জানান, নতুন দলের সঙ্গে পরিচিত হতে ও কথা বলতে গিয়ে দেরি করে ফেলেন নাসির।

নাসিরের সঙ্গে অভিযুক্ত হন সিলেটের ম্যানেজার জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। দুজনই মেনে নেন দিজেদের দায়। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

বিপিএলের আচরণবিধি অনুযায়ী, চারটি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি পরিণত হবে নিষেধাজ্ঞায়। চার ডিমেরিট পয়েন্টে নিষেধাজ্ঞা হবে এক ম্যাচের। এবার প্রথম ডিমেরিট পয়েন্ট যোগ হলো নাসিরের নামের পাশে।

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর