January 13, 2026, 5:34 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

বিশ্বনাথে চলন্ত গাড়িতে গাছ পড়ে কলেজ ছাত্র নিহত ॥ লাইনম্যান আটক

পল্লী বিদ্যুৎ কর্মচারীদের অসাবধানতা
বিশ্বনাথে চলন্ত গাড়িতে গাছ পড়ে কলেজ ছাত্র নিহত ॥ লাইনম্যান আটক
আব্দুস সালাম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

mostbet mostbet

বিশ্বনাথে চলন্ত যাত্রীবাহি অটোরিকশায় পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কাটা গাছ উপর থকে পড়ে তৌরিছ আলী (২৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক রফিক মিয়াকে (৩৭) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় স্থানীয় জনতা আসিফ হাসান (২৪) নামের এক লাইনম্যানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। নিহত তৌরিছ  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লোহারগাঁওয়ের উস্তার আলীর ছেলে ও সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ¯œাতক ২য় বর্ষের ছাত্র। আর অটোরিকশা চালক রফিক মিয়া লোহারগাঁও’র (ক্ষেত্রপাশা) আব্দুল খালিকের ছেলে। গতকাল রোববার বিকেল ৫টারদিকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের মটুককোনা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,  বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান ককিল চন্দ্র দাস (৩০) ও আসিফ হাসান (২৪) তারা দু’জন মটুকোনা রাস্তার মুখে বিদ্যুৎ লাইনের উপর থাকা গাছের ডাল কাটতে শুরু করেন। এসময় তাদের শ্রমিকের কাটা গাছের ডালটি জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহি সিলেট-থ-১২-৬৭৫১ অটোরিকশায় পড়ে যায়। এতে গাছের ডালের চাপায় ঘটনা স্থলেই অটোরিকশা যাত্রী তৌরিছ মারা যান। সেই সাথে অটোরিকশা চালক গুরুতর আহত হন। এঘটনায় নিহতের আত্মীয় স্বজন থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এদুর্ঘটনাকে স্থানীয় জনসাধারণসহ তৌরিছের পরিবার পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা বলে অভিযোগ করেছেন। মটুকোনা গ্রামের আবু মিয়া বলেন- গাছের ডাল কাটার সময় পল্লী বিদ্যুতের লোকজন কোনো প্রকার ফø্যাগ অথবা সিগন্যাল দেননি। অটোরিকশা গাড়িটি খাদে পড়ে গেলেও পল্লী বিদ্যুতের লাইনম্যানরা দাড়িয়ে তামাশা দেখেন। এব্যাপারে জানতে চাইলে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, ভাই ব্যস্থ আছি একটু পরে কথা বলবো।
এব্যাপারে বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম’র দায়িত্বে থাকা এজিএম নাজমুল হাসান বলেন কাজের সময় গাড়িটি সিগন্যাল অমান্য করায় এ দূর্ঘটনা ঘটেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর