শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টায় থানা চত্ত্বরে এস আই আব্দুল গফুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার
ওসি (তদন্ত) বুলবুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূজা উৎযাপন কমিটির সভাপতি নিমাই ঘোষ। আরো উপস্থিত ছিলেন পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক সংগ্রাম কুন্ডু, রামকৃষ্ণ মোহন্ত, পরিমল মোহন্ত প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা পূজা উৎযাপনকালে যাতে কোন রকম অপ্রিতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ রাখার পাশাপাশি শেরপুরের আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার আহবান জানান।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ সেপ্টেম্বর ২০১৮/ইকবাল