January 13, 2026, 4:02 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

র‌্যাম্পের মঞ্চে অপু বিশ্বাস

র‌্যাম্পের মঞ্চে অপু বিশ্বাস

mostbet mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস এবার র‌্যাম্পের মঞ্চে মডেল হিসেবে অংশ নিলেন। ব্রাইডাল মেকওভার আর্টিস্ট জাহিদ খানের সঙ্গে এক ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অংশ নেন অপু বিশ্বাস। তিনি বলেন, প্রেম কালেকশনের উদ্যোগে গুলশানে এক ব্রাইডাল শোতে র‌্যাম্পের মডেল হিসেবে অংশ নিলাম। বেশ ভালোলেগেছে। আর মেকওভার আর্টিস্ট জাহিদ খান আমার খুব কাছের একজন মানুষ। বড় পর্দার বাইরে আমাকে নতুন লুকে উপস্থাপন করে দর্শকদের চমকে দেয়ার যে ইচ্ছে আয়োজকদের ছিল, সেটিতে তারা সফল হয়েছেন বলে আমার বিশ্বাস।

আর দর্শক রেসপন্সও ইতিবাচক ছিল। সর্বোপরি আমার নিজের কাছে এটি এক নতুন অভিজ্ঞতা। অপু বিশ্বাসের আগে নাদিয়া নদী, তানজিন তিশা, তানহা, শবনম ফারিয়া, হিরাসহ অনেকে র‌্যাম্প মডেল হিসেবে ফ্যাশন শোতে অংশ নেন। ফ্যাশন শোটির কোরিওগ্রাফার ছিলেন আশিকুর রহমান পনি। প্রেমস কালেকশনের পোশাকে ফ্যাশন শোর মেকআপ ও জুয়েলার্স পার্টনার ছিলেন জাহিদ খান। এদিকে অপু বিশ্বাস সম্প্রতি পরিচালক বদিউল আলম খোকনের পরিচালনায় ‘কাঙ্গাল’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ডিএ তায়েব ও বাপ্পি। ছবিটি ডিসেম্বরের দিকে শুটিং শুরু হবার কথা রয়েছে। এর আগে অপু বিশ্বাস অভিনীত সবশেষ ‘রাজনীতি’ ছবিটি বড় পর্দায় মুক্তি পায়। বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিটি দর্শক জনপ্রিয়তা পায়। এ ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেন শাকিব খান ও আনিসুর রহমান মিলন।

Share Button

     এ জাতীয় আরো খবর