March 24, 2026, 3:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

হিগুয়াইনের জায়গা হলো না আর্জেন্টিনা দলে

হিগুয়াইনের জায়গা হলো না আর্জেন্টিনা দলে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্লাবের হয়ে ছন্দ ফিরে পেয়েছেন গনসালো হিগুয়াইন। কিন্তু হোর্হে সাম্পাওলির নজর কাড়তে পারেননি। বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার সময়টায় আর্জেন্টিনা কোচ ইউভেন্তুসের এই স্ট্রাইকারকে ফেরাননি জাতীয় দলে।

রাশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দল আগেই ঘোষণা করেছিলেন সাম্পাওলি। বৃহস্পতিবার দলে আরও কয়েকজন যোগ করলেও বিবেচনা করেননি হিগুয়াইনকে।

লিওনেল মেসির নৈপুণ্যে একুয়েডরকে হারিয়ে সব শঙ্কা দূর করে রাশিয়া বিশ্বকাপে সরাসরি ওঠে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন দল গুছিয়ে নিচ্ছেন সাম্পাওলি।

ইউভেন্তুসের হয়ে গত তিন ম্যাচে চার গোল করেছেন হিগুয়াইন। সাম্পাওলি দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে গত সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষে খেলেছিলেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়। এরপর আর সুযোগ হয়নি আর্জেন্টিনার হয়ে খেলার।

বোকা জুনিয়র্সের উইঙ্গার ক্রিস্তিয়ান পাভন প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড আর্জেন্টিনার ঘরোয়া লিগে ভালো খেলার পুরস্কার পেয়েছেন।

আর্জেন্টিনা দল:

গোলকিপার: সের্হিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুসমান (তাইগ্রেস), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা)

ডিফেন্ডার: হাভিয়ের মাসচেরানো (বার্সেলোনা), ফেদেরিকো ফাসিও (রোমা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হেরমান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), এমিলিয়ানো ইনসুয়া (স্টুটগার্ট)

মিডফিল্ডার: এদুয়ার্দো সালভিও (বেনফিকা), এভার বানেগা (সেভিয়া), মার্কোস আকুনিয়া (স্পোর্তিং), লিয়েন্দ্রো পারেদেস (জেনিত এফসি), এমিলিয়ানো রিগোনি (জেনিত এফসি), মাতিয়াস ক্রানেভিত্তার (জেনিত এফসি), আলেহান্দ্রো গোমেস (আতালান্তা), দিয়েগো পেরোত্তি (রোমা), এনসো পেরেস (রিভারপ্লেট), ফের্নান্দো বেলুস্কি (সান লরেন্সো)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), মাউরো ইকার্দি (ইন্টার), আনহেল দি মারিয়া (পিএসজি), পাওলো দিবালা (ইউভেন্তুস), ক্রিস্তিয়ান পাভেন (বোকা জুনিয়র্স), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স)।

আগামী ১০ নভেম্বর বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ চার দিন পর।

Share Button

     এ জাতীয় আরো খবর