April 10, 2026, 6:10 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

চট্টগ্রামে বাল্যবিয়ে বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে বাল্যবিয়ে বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল জোরেসোরে কিছুক্ষণ পরই আসবে বর খাবারদাবার সেরে নিয়ে যাবে কনেকে কিন্তু এর আগেই হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেই মেয়ের বাবামাকে বললেন-‘এটি বাল্যবিয়ে, বন্ধ করুন থেমে গেল বিয়ের সমস্ত আয়োজন বাল্যবিয়ে থেকে রক্ষা পেল বছর পনেরোর কিশোরী গতকাল শুক্রবার সকালের এই ঘটনাটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল মোবিন বলেন, স্থানীয় মাহতা পাটনিকোঠা বিদ্যালয়ের ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পাশের দেওতলা গ্রামের ২৫ বছর বয়সী ব্যবসায়ী ওসমান আলীর বিয়ের আয়োজন চলছিল দুপুরেই কনেকে বরের বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বাল্যবিয়ের আয়োজন চলছে এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালাই মেয়ের বাবামাকে বলে দিয়েছি মেয়েকে পড়াশোনা করাতে প্রাপ্তবয়স্ক হলেই তবে বিয়ে দিতে মেয়ের বাবা সংক্রান্ত মুচলেকা দিয়েছেন যোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুচলেকা দেওয়ার বিষয়টি স্বীকার করে মেয়ের বাবা বলেন, প্রশাসন মুচলেকা নিয়েছে এখন কী করব, বুঝে উঠতে পারছি না আর হাফ ছেড়ে বেঁচে কিশোরী বললো শুধু দুটো লাইন, বিয়ের বিষয়ে আমি কিছুই জানি না আমি পড়ালেখা করতে চাই

Share Button

     এ জাতীয় আরো খবর