April 2, 2026, 5:27 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

বড়াইগ্রামে পাটোয়ারী ইনস্টিটিউটের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বড়াইগ্রামে পাটোয়ারী ইনস্টিটিউটের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নাহিদ হোসেন  নাটোর প্রতিনিধি


‘হৃদয়ে দেশপ্রেম, চেতনায় দেশপ্রেম’ শিক্ষার্থীদের এই প্রত্যয় প্রকাশের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামের স্বনামধন্য বিদ্যাপীঠ এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে পালিত হয়েছে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (৫সেপ্টেম্বর) সকালে উপজেলার বনপাড়া কালিকাপুরে প্রতিষ্ঠান চত্বরে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বনপাড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কেক কাটার পর এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, প্রবীণ আ.লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম জোয়ার্দ্দার সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় সুধীজন।

Share Button

     এ জাতীয় আরো খবর