April 13, 2026, 8:58 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বুড়িগঙ্গায় লাফিয়ে পড়া তরুণ-তরুণীর সন্ধান মেলেনি

বুড়িগঙ্গায় লাফিয়ে পড়া তরুণ-তরুণীর সন্ধান মেলেনি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

রাজধানীর পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে লাফিয়ে পড়া তরুণ-তরুণীর সন্ধান মেলেনি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রবিউল হক জানান, গতকাল বৃহস্পতিবার সাকাল থেকে নৌ-পুলিশের দুটি টিম ফের অনুসন্ধান শুরু করে। গত বুধবার দুপুরে সেতু থেকে ওই তরুণ-তরুণী বুড়িগঙ্গা নদীতে লাফিয়ে পড়েন। গভীর রাত পর্যন্ত অনুসন্ধান করে তাদের খোঁজ মেলেনি। তাদের পরিচয় জানা যায়নি। এসআই রবিউল বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল গভীর রাতে প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত করে। এরপরও নৌ-পুলিশের দুটি দল ফতুল্লা থেকে পোস্তগোলা পর্যন্ত অনুসন্ধান অব্যাহত রাখে। রাতের পালা শেষ হলে সকালের পালায় যোগ দিতে আসা নৌ-পুলিশ দল আবার অনুসন্ধান শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরিদলও দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে আসবে বলে জানান এসআই রবিউল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রবিউল জানান, গত বুধবার দুপুরে মাঝ সেতুতে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণ-তরুণী। একপর্যায়ে প্রথমে তরুণী ও পরে তরুণ সেতু থেকে বুড়িগঙ্গায় লাফিয়ে পড়েন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে; পরে পুলিশে খবর দেয় বলে তিনি জানান। নিখোঁজ তরুণী লাল সেলোয়ার-কামিজ এবং তরুণ সাদা শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর