March 24, 2026, 8:43 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আলউদ্দিন ব্যাপারী ও মাসুম বেপারীর মাতা হাবিবা বেগম আর নেই

আলউদ্দিন ব্যাপারী ও মাসুম বেপারীর মাতা হাবিবা বেগম আর নেই

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি


কলাপাড়ায় মরহুম জামাল হোসেন ব্যাপারী’র স্ত্রী হাবীবা বেগম ইন্তেকাল করেছেন। তিনি রবিবার দিবাগত রাত ৩.৩০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে পৌরশহরের ৫ নং ওয়ার্ডে নিজ বাসভবনে পরলোক গমন করেন (ইন্না. . . . রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর। তিনি একাদশ জাতীয় সাংসদ পটুয়াখালী-৪ আসনের মনোনায়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামীলীগ’র সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ ও কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি কলাপাড়া শহর আ’লীগ’র সিনিয়র সহ-সভাপতি দিদারউদ্দিন আহম্মেদ মাছুম ব্যাপারীর মাতা ছিলেন। মরহুমা হাবীবা বেগম পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমেবেদনা জানিয়েছে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন ও কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়ারিপোর্টার্স ইউনিটি, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, মহিপুর থানা শাখা।

Share Button

     এ জাতীয় আরো খবর