March 23, 2026, 3:54 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নেহরার বিদায় স্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া

নেহরার বিদায় স্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের অন্যতম নফল বোলার আশিস নেহরা। তবে জয় দিয়ে তার এই বিদায়কে স্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দিল্লিতে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেছে দলটি।

দিল্লিতে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে  বোলারদের ওপর রীতিমতো তা-বে চালায় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। দুই ওপেনারের এমন দানবীয় ব্যাটিংয়ে ১৬ দশমিক ২ ওভারের উদ্বোধনী জুটিতে ভারত তুলে ফেলে ১৫৮ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি।

ধাওয়ান ৫২ বলে ৮০ রান করে ফেরার পর হার্দিক পান্ডিয়াকেও শূন্য রানে সাজঘর দেখান ইশ সোধি। পরে বিরাট কোহলির ১১ বলে ২৬ রান করলে ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাড়ায়  ৩ উইকেটে ২০২।

২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে দারুণ ফর্মে থাকা টম ল্যাথাম টি-টোয়েন্টিতেও করেন ৩৬ বলে সর্বোচ্চ ৩৯ রান। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৮। শেষ দিকে দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২৭ রান করে ব্যবধান কমান মিচেল স্যান্টনার। র‌্যাংকিংয়ের শীর্ষ দলের ইনিংস শেষ হয় ১৪৯ রানে।

ভারতের পক্ষে অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চেহেল নেন দুটি করে উইকেট। ৪ ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নেহরা।

Share Button

     এ জাতীয় আরো খবর