March 23, 2026, 5:21 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

তৃতীয় মেয়াদে বিসিবি সভাপতি নাজমুল

তৃতীয় মেয়াদে বিসিবি সভাপতি নাজমুল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নতুন মেয়াদে দায়িত্বে আসা নিশ্চিতই ছিল; বাকি ছিল ¯্রফে আনুষ্ঠানিকতা। বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সেটুকুও সারা হয়ে গেল। সর্বসম্মতিক্রমে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান।

এ নিয়ে তৃতীয় মেয়াদে বিসিবি প্রধানের দায়িত্ব নিচ্ছেন নাজমুল। প্রথমবার দায়িত্ব পেয়েছিলেন ২০১২ সালের অক্টোবরে। আগের বিসিবি প্রধান আ হ ম মুস্তফা কামাল আইসিসির সহ-সভাপতির দায়িত্ব নিলে সরকারের মনোনয়নে দায়িত্ব পান নাজমুল। এরপর ২০১৩ সালের অক্টোবরে দায়িত্ব নেন বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে।

২০১৩ সালের নির্বাচনের আগে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আগেই সরে দাঁড়ায় নাজমুলের সম্ভাব্য বিরোধীপক্ষ সাবের হোসেন চৌধুরীর প্যানেল। নাজমুল তাই নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবার তো কোনো বিরোধী পক্ষই ছিল না। আবারও নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সভাপতি নির্বাচনের মতো এবার বিসিবির পরিচালক নির্বাচনেও ছিল না কেমন কোনো উত্তাপ। ২৫ পরিচালকের ২০ জনই আগেই নির্বাচিত হয়ে যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হয়েছেন দুজন। বাকি তিনটি পদে নির্বাচন হয় মঙ্গলবার।

নির্বাচনে কৌতূহল ছিল ¯্রফে আগের পরিচালনা পর্ষদের পরিচালক ও দেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানকে নিয়ে। নাঈমুরসহ আরও দুজন পরিচালক হয়েছেন ভোটে জিতে।

Share Button

     এ জাতীয় আরো খবর