March 24, 2026, 2:06 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বালাগঞ্জের ডা: জিতেন চক্রবর্তী আর নেই

বালাগঞ্জের ডা: জিতেন চক্রবর্তী আর নেই

লিপন দেব বালাগঞ্জ প্রতিনিধিঃ

বালাগঞ্জ হিন্দু কমিউনিটি নেতা ও শিক্ষানুরাগী ডা: জিতেন চক্রবর্তী (৭৮) পরলোকগমন করেছেন।তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।আজ সকাল এগারোটায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিজ বাড়ি থেকে সিলেট শহরে হাসপাতালে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য যে তিনি জীবদ্দশায় অবিভক্ত বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,ইউসিসিএলিঃ বালাগঞ্জ এর চেয়ারম্যান ও বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেছেন।গতকাল (২২ আগস্ট) বিকাল তিনটায় ইলাশপুরের বড়চরে তাঁর নিজ বাড়িতে অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর