April 7, 2026, 4:16 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ইউএনও’র হস্তক্ষেপে ধামরাইয়ে ২ বাল্যবিয়ে বন্ধ

ইউএনওর হস্তক্ষেপে ধামরাইয়ে ২ বাল্যবিয়ে বন্ধ

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

mostbet

 ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে সাথী আক্তার (১৫) ও তাসলিমা আক্তার (১৬) নামে দুই স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইউএনও আবুল কালাম আজাদ এ বাল্যবিয়ে বন্ধ করেন। সাথী কুল্লা ইউনিয়নের বরকৈ গ্রামের শামসুল হকের মেয়ে এবং বিরুলিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। অপরদিকে তাসলিমা একই গ্রামের নীল চাঁনের মেয়ে এবং রোয়াইল উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। ইউএনও আবুল কালাম আজাদ বলেন, বরকৈ গ্রামে শামসুল ও নীল চাঁনের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে তিনি ওই দুই বাড়িতে যান। এ সময় বাল্যবিয়ে আয়োজন করায় মেয়ের বাবা শামসুলকে দুই হাজার টাকা ও নীল চাঁনকে এক হাজার টাকা জরিমানা এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা নিয়ে বিয়ে দুটি বন্ধ করে দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর