January 21, 2026, 2:56 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

বার্সা কোচ মেসির খেলা দেখে ভাষাহীন

বার্সা কোচ মেসির খেলা দেখে ভাষাহীন
স্পোর্টস ডেস্ক
এইবারের বিপে বার্সেলোনার বিশাল জয়ে লিওনেল মেসির খেলা দেখে সতীর্থ নেলমন সেমেদো বললেন পুরোনো কথাটিই, ‘মেসি ভিনগ্রহের’। কোচ এরনেস্তো ভালভেরদে তো শুরুতে ভাষা হারিয়ে ফেললেন। পরে জানালেন, মেসির মতো বুদ্ধিমান খেলোয়াড় আগে দেখেননি তিনি।
কাম্প নউয়ে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটিতে মেসির চার গোলে ৬-১ ব্যবধানে জিতে বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগে এটা মেসির ২৮তম হ্যাটট্রিক। কাতালান কাবটির হয়ে সব মিলিয়ে এটি ৩৯তম আর জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ৪৩তম হ্যাটট্রিক। চলতি মৌসুমে ৮ ম্যাচে পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলারের গোল হলো ১২টি। এর মধ্যে লিগে ৫ ম্যাচে করেছেন ৯টি।
এইবারের বিপে খেলা শেষে অভিভূত ভালভেরদে বলেন, “আমি জানি না মেসি সম্পর্কে কী বলা যায়।”
“ফুটবল মাঠে আমার দেখা সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড়দের মধ্যে সে একজন। সে অসাধারণ। আজ আমরা ভিন্নভাবে খেলেছি। লুইস সুয়ারেস ছিল না। কিন্তু মেসিকে আপনি যেখানেই খেলান সে একই রকম।”
“খেলার কোনো অবস্থায় যখন মনে হয় কিছুই ঘটতে যাচ্ছে না, সে আমাদের জন্য ভালো কিছু তৈরি করতে পারে।”
“তার চার গোল করা এখন আর কোনো খবর না। অনেক ম্যাচে ও অনেক রাতে প্রায়ই এটা সে করেছে। সে এটা পুনরাবৃত্তি করে, করতেই থাকে। সে ফুটবলটাকে ভালবাসে এবং উপভোগ করে।
মুগ্ধ ম্যাচের শুরু থেকেই খেলা পর্তুগিজ ডিফেন্ডার সেমেদোও।
“মেসি দুর্দান্ত। তিনি সবসময়ই চমক দেখান। তিনি অন্য গ্রহের।”

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর