March 8, 2026, 12:58 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

pin up pinup

 

  বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজধানীর সাভার উপজেলার আশুলিয়ায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে গত সোমবার বিকেলে আশুলিয়ার আউকপাড়া এলাকায় ঘটনা ঘটে ওই ছাত্রী সাভারের একটি কলেজে স্নাতক প্রথমে বর্ষে পড়ছেন তাঁকে অপহরণ করা হয়েছে মর্মে গত সোমবার রাতেই ছয়জনকে আসামি করে আশুলিয়ায় থানায় একটি মামলা করেন তাঁর বাবা কলেজছাত্রীর এক চাচা জানান, আশুলিয়ার কুমকুমারী এলাকার একটি হত্যা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা ফাঁসির াদেশপ্রাপ্ত আসামি আতাউর রহমানের ছেলে লেমন মিয়া (২২) তাঁর ভাতিজিকে অপহরণ করেছে কলেজে যাওয়ার পথে লেমন প্রায়ই তাঁর ভাতিজিকে উত্ত্যক্ত করত কয়েক দিন ধরে লেমন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ওই ব্যক্তির অভিযোগ, দুদিন আগে লেমন তাঁদের বাড়িতে এসে তাঁর ভাতিজিকে প্রস্তাব দেয় তবে তাঁরা ওই প্রস্তাবে রাজি হননি এরপর থেকেই লেমন তাঁর ভাতিজিকে তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছিল স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে আউকপাড়া এলাকা থেকে ঝুট ব্যবসায়ী চাচা শফিক মৃধার সহযোগিতায় লেমন ওই কলেজছাত্রীকে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায় ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলায় লেমনকে প্রধান আসামি তাঁর চাচা শফিক মৃধাকে দ্বিতীয় আসামি করা হয় এরপর থেকে দুজনই পলাতক স্থানীয় কয়েকজন জানান, চাচা শফিক মৃধার সহযোগিতায় লেমন এর আগেও কয়েকজন কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল তার ভয়ে অনেকে কলেজে যাওয়া বন্ধ করে দেয় কেউ কেউ এর প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিত লেমন বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল বলেন, ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন ওই ছাত্রীর বাবা আমরা আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি

Share Button

     এ জাতীয় আরো খবর