April 7, 2026, 2:57 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নাটোরে স্বামীর নির্যাতনে ৬ মাসের অন্তঃসত্ত্বার আত্মহত্যা

নাটোরে স্বামীর নির্যাতনে ৬ মাসের অন্তঃসত্ত্বার আত্মহত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 নাটোরের সিংড়ায় স্বামীর নির্যাতন সইতে না পেরে নাদিরা বেগম (২২) নামের ৬ মাসের গর্ভবতী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার আগলাড়-য়া গ্রামে এই ঘটনা ঘটে। নাদিরা পাশ্ববর্তী হাতিয়ান্দহ গ্রামের মৃত নওশের প্রামানিকের মেয়ে। নিহতের পরিবার এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রায় ৪ মাসে পূর্বে নিহত গৃহবধূ নাদিরা বেগমের পাশ্ববর্তী আগলাড়-য়া গ্রামের জামসেদ আলীর এর ছেলে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মনির হোসেন তাস (জুয়া) খেলার জন্য শ্বশুড় বাড়ি থেকে টাকা আনতে তার স্ত্রীকে মাঝে মাঝে চাপ দেয়। এনিয়ে তাদের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় কথা কাটাকাটি হতো। গত রোববার বিকেলে নিহত গৃহবধূর বড় বোন নার্গিস বেগম তাকে আনতে গেলে নাদিরার শ্বশুড় বাড়ির লোকজন তাকে বাপের বাড়িতে পাঠাতে অস্বীকৃতি জানায়। পরে গতকাল সোমবার সকালে লোক মারফত নাদিরা আত্মহত্যা করেছে খবর পাঠিয়ে তার শ্বশুড় বাড়ির লোকজন গা ডাকা দেয়। নিহত নাদিরা বেগমের চাচা জিয়ারুল ইসলাম অভিযোগ করে বলেন, তার ভাতিজীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ইতিপূর্বেও স্বামীর নির্যাতনে একটি বাচ্চা নষ্ট হয়ে গেছে। এবার কৌশলে ৬ মাসের গর্ভবতী গৃহবধূকে হত্যা করে আত্মহত্যার নাটক করছে। হাতিয়ান্দহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, নিহত গৃহবধূর বাবা আমার একজন নিকটতম ব্যক্তি ছিলেন। তাই খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে গেলে বিষয়টি মিটিয়ে ফেলতে অনেকেই আমাকে বড় অংকের টাকার অফার করেন। সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর