March 15, 2026, 6:15 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

হিগুয়াইনের আরও উন্নতি চান ইউভেন্তুস কোচ

হিগুয়াইনের আরও উন্নতি চান ইউভেন্তুস কোচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

এসি মিলানের বিপক্ষে জয়ের নায়ক গনসালো হিগুয়াইনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। ‘অসাধারণ’ আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে আরও উন্নতি করার চ্যালেঞ্জ ছুড়েছেন ইউভেন্তুসের এই কোচ।

সান সিরোতে শনিবার রাতে সেরি আয় এসি মিলানকে ২-০ গোলে হারায় ইউভেন্তুস। হিগুয়াইন দুই অর্ধে একটি করে গোল করে ইতালির শীর্ষ লিগে নিজের গোল সংখ্যা নিয়ে যান ১০১ এ।

পুরো ম্যাচে দারুণ খেলা হিগুয়াইনের প্রশংসায় পঞ্চমুখ আল্লেগ্রি। তবে এই শিষ্যর কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ইউভেন্তুস কোচের।

“বর্তমানে সে ফিট। কারণ, আন্তর্জাতিক বিরতির সময়ে সে অনেক কাজ করেছে। এই সময়গুলোয় সাধারণত একাগ্রতার সঙ্গে কাজ করে সে।ৃ একজন ফুটবলার ভালো বোধ করলে তার জন্য সবকিছু সহজ হয়ে আসে।”

“বিশেষ করে গনসালো দারুণ একজন খেলোয়াড়- কৌশলগত দিক থেকে সে খুবই প্রতিভাধর, অসাধারণ। কিন্তু তাকে থামলে চলবে না। এখনও তার অবস্থার উন্নতি প্রয়োজন। বিশেষ করে, ইউরোপে তার মানটা উঁচুতে তোলা দরকার।”

Share Button

     এ জাতীয় আরো খবর