January 13, 2026, 2:53 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

৩২তম সেঞ্চুরি কোহলির

৩২তম সেঞ্চুরি কোহলির

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet mostbet

ওয়ানডে ফরমেটে সেঞ্চুরির তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক দলপতি রিকি পন্টিংকে টপকে গেছেন আগেই। ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে রোববার (২৯ অক্টোবর) ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন।

গত ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে পন্টিংকে টপকে যান কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। ১২১ রান করে ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরির দেখা পান সেদিন।

সিরিজের তৃতীয় ম্যাচে তিন নম্বরে ব্যাট হাতে নেমে কোহলি তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেন। তাতে তার ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যা গিয়ে দাঁড়োলো ৩২-এ। ৯৬ বলে আটটি চার আর একটি ছক্কায় তিনি সেঞ্চুরি পূর্ণ করেন।

কোহলির আগে এখন শুধুই ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি নিয়ে তালিকায় এক নম্বরে লিটল মাস্টার। ৩০টি সেঞ্চুরি নিয়ে তিনে পন্টিং।

শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট সনাথ জয়সুরিয়া ২৮ সেঞ্চুরি নিয়ে তালিকায় চার নম্বরে। আর ২৬ সেঞ্চুরি নিয়ে তালিকায় পাঁচে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ২৫টি সেঞ্চুরি নিয়ে ছয়ে এবিডি ভিলিয়ার্স ও সাতে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

Share Button

     এ জাতীয় আরো খবর