April 16, 2026, 12:48 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভালভেরদে মেসিকে পেয়ে ‘ভাগ্যবান’

ভালভেরদে মেসিকে পেয়ে ‘ভাগ্যবান’

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আথলেতিক বিলবাওয়ের মাঠে জিততে ঘাম ছুটেছে বার্সেলোনার। তবে লিওনেল মেসি ও পাউলিনিয়োর গোলে পুরো ৩ পয়েন্ট নিয়েই ফিরেছে কাতালান দলটি। ম্যাচ শেষে দলের সেরা তারকা মেসির প্রশংসায় আবারও পঞ্চমুখ হয়েছেন কোচ এরনেস্তো ভালভেরদে।

শনিবার রাতে সান মামেসে লা লিগার ম্যাচে বিলবাওকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। ৩৬তম মিনিটে মেসি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পাউলিনিয়ো।

চলতি লা লিগায় মেসির গোল ১২টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১৬টি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে দলে পেয়ে তাই নিজেকে ভাগ্যবান মনে করছেন ভালভেরদে।

“মেসি আরও একটা গোল করতে পারত, যদি পোস্ট পথ আগলে না দাঁড়াত; কিন্তু সে দুর্দান্ত। যে কোনো মুহূর্তে সে পার্থক্য গড়তে পারে। এটা ছিল দর্শনীয় গোল। আমরা ভাগ্যবান যে, বিশ্বসেরা খেলোয়াড়টি আমাদের হয়ে খেলে।”

বার্সেলোনার হাল ধরার আগে বিলবাওয়ের কোচ ছিলেন ভালভেরদে। ম্যাচটি তাই তার জন্য আবেগেরও ছিল। কিন্তু বার্সেলোনা কোচের কথায় আবেগের চেয়ে পেশাদার সুরই বেশি।

“কঠিন ম্যাচগুলো জেতা গুরুত্বপূর্ণ। বিলবাও আমাদের অনেক সমস্যায় ফেলেছে। তারা চাপ বাড়িয়েছিল এবং আমাদের গোলমুখে বল বেশি ঘোরাফেরা করেছে।ৃ তবে আমরাও দেখিয়েছি, আমাদের রক্ষণ কেন এতটা ভালো।”

Share Button

     এ জাতীয় আরো খবর