April 6, 2026, 6:00 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

এইসএসসি পরীক্ষায় পাবনায় ৪ শতাধিক জিপিএ-৫ অর্জন

এইসএসসি পরীক্ষায় পাবনায় ৪ শতাধিক জিপিএ-৫ অর্জন

রাশেদুল ইসলাম

mostbet

এইচএসসি পরীক্ষায় এবারে পাবনায় ৪ শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১ সহস্রাধিক। তবে বরাবরের মত এবারেও পাবনা ক্যাডেট কলেজ ঈর্শ্বনীয় সাফল্য অর্জন করেছে। এছাড়া পাবনা সরকারি এডওয়ার্ড কলেজও অন্যান্য কলেজের চেয়ে ভাল ফলাফল করেছে।
পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ৫১২ জন পরীক্ষা দিয়ে ৪৮৮ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৫.১৩ভাগ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৩৭ জন। পাবনা সরকারি মহিলা কলেজ থেকে ৯০৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮০২ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। পাশের হার ৮৮.৬২ভাগ।
পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে ১ হাজার ৫২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৩৪৬ জন। পাশের হার ৮৮.১৫ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। বেড়ার আল হেরা স্কুল এন্ড কলেজ থেকে ১৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৭১ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। ঈশ্বরদী সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৪৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৬৬৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন। পাশের হার ৭০.২৮ভাগ। ঈশ্বরদী মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন।

Share Button

     এ জাতীয় আরো খবর