March 8, 2026, 12:31 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বরিশালে অপহরণ চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

বরিশালে অপহরণ চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

pin up pinup

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়রের মেয়েকে ‘তুলে নিয়ে যাওয়ার সময়’ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রসহ জনতার হাতে আটক হয়েছেন এক ছাত্রলীগ নেতা। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান। আটক অসীম দেওয়ান (২৬) বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মেয়রের মেয়ের বরাত দিয়ে পরিদর্শক রফিকুল বলেন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার থেকে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র কেএম শহিদুল ইসলামের মেয়ে সামান্তা ইসলমাকে (২২) রাতে ছাত্রলীগ নেতা অসীম দেওয়ানসহ তার দুই সহযোগী একটি প্রাইভেটকারে তুলে নেয়। গাড়িটি রূপগঞ্জে ফেরিতে উঠামাত্র সামান্তা চিৎকার শুরু করলে ঘাটের লোকজন ও ফেরির স্টাফরা তাদের ঘিরে ফেলে। এ সময় কৌশলে অসীমের দুই সহযোগী পালিয়ে গেলেও জনতা অসীমকে আটক করে ও সামন্তাকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেয়। ছাত্রলীগ নেতা অসীমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে তাকে অপহরণ চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে বলে জানান তিনি। প্যানেল মেয়র শহিদুল ইসলাম শহিদ বলেন, অসীম বখাটে ছেলে। সে প্রায়ই আমার মেয়েকে অপহরণের হুমকি দিতো। এজন্য আমি তাকে ঢাকায় রেখে পড়াশোনা করাতাম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে রূপগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর