April 13, 2026, 8:43 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ড্রোন উড়ানোই মিয়ানমারে ২ বিদেশি সাংবাদিক আটক

ড্রোন উড়ানোই মিয়ানমারে ২ বিদেশি সাংবাদিক আটক

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet
 

মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী দেশটি থেকে দুই বিদেশি সাংবাদিককে আটক করেছে। আটকদের একজন সিঙ্গাপুরের লো হন মেনং। অপরজন মালয়েশিয়ার মক চই লিন। তারা দু’জনেই তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটি’র (টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন করপোরেশন) সাংবাদিক

শনিবার মিয়ানমারের পুলিশ জানিয়েছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার এই দুই সাংবাদিক শুক্রবার রাজধানী নাইপেদোর সংসদ ভবন এলাকায় একটি ড্রোন উড়িয়েছেন। ড্রোনটি উড়ার খুব স্বল্প সময়ের মধ্যেই তাদের আটক করা হয়।

ড্রোন উড়ানোই মিয়ানমারে ২ বিদেশি সাংবাদিক আটক

এ সময় এই দুই সাংবাদিকের মিয়ানমারের সহযোগী এবং গাড়িচালককেও আটক করা হয়।

জিবু তিরি স্টেশনের কর্মকর্তা সান অং জানান, আটক সাংবাদিকদের বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইনে অভিযোগ আনা হয়েছে। কারণ তারা রাষ্ট্রীয় অনুমতি ছাড়া ড্রোন নিয়ে মিয়ানমারে এসেছেন। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় অন্তত ২০ জন পুলিশ এই দুই সাংবাদিকের সহযোগী মিয়ানমারের নাগরিক অং নাং সোয়ের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তারা সোয়ের কম্পিউটার এবং হার্ডডিস্ক জব্দ করে নিয়ে যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর