April 6, 2026, 5:47 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দারুস সালামে জঙ্গিদের বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান

দারুস সালামে জঙ্গিদের বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রাজধানীর মিরপুরের দারুস সালামে কমল-প্রভা বাড়িতে জঙ্গিদের বোমা বিস্ফোরণের ঘটনায় ওই বাড়ির ক্ষতিগ্রস্ত ৪র্থ তলার ভাড়াটিয়া দলিল উদ্দিনের পরিবারকে এক লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব সদর দফতরে মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে এ আর্থিক অনুদান দেওয়া হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, দারুস সালামের জঙ্গি আস্তানার ৬তলার ওই ভবনে জঙ্গি আব্দুল্লাহ আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে দুই শিশুসহ তার পরিবারের সবাই নিহত হয়। এ ঘটনায় ওই ভবনের ৪র্থ তলা ক্ষতিগ্রস্ত হয়। এজন্য ওই ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত পরিবারকে র‌্যাব ডিজির পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। মিরপুরের বর্ধনবাড়ি এলাকার ‘কমল প্রভা’ নামের বাড়ির ৫ম তলায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় জেএমবি নেতা দুর্র্ধষ জঙ্গি আব্দুল্লাহ (৪৫), তার দুই স্ত্রী নাসরিন (৩৫) ও ফাতেমা (২৫), বড় ছেলে ওমর (১০), ছোট ছেলে ওসামা (২) ও দুই সহযোগীসহ মোট ৭ জন নিহত হয়। এ ঘটনায় ওই ভবনের ৪র্থ তলার ফ্ল্যাটটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে তল্লাশী চালিয়ে ওই ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, দেশি অস্ত্র, অ্যাসিড ও গান পাউডার উদ্ধার করে র‌্যাব। তবে আগুনে পুড়ে যাওয়ায় লাশগুলোর মধ্যে কোনটি পুরুষ ও কোনটি নারী তা সনাক্ত করা সম্ভব হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর