April 16, 2026, 8:10 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নতুন ছবিতে না কারিনার

নতুন ছবিতে না কারিনার

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

কারিনা কাপুর খান। বলিউডের এই তারকার চলতি সময়ে ব্যস্ততা চলছে তার পরিবার নিয়ে। কারণ ছেলে তৈমুর আলী খানকে নিয়ে এখন পুরোদমে ব্যস্ত তিনি। তাই ক্যামেরার সামনে ব্যস্ততা কমিয়ে ফেলেছেন অনেকটা। বছরে ১টির বেশি সিনেমায় অভিনয় করবেন না।

এই ঘোষণা দিয়েছেন বছরের শুরুতেই। কিন্তু এ সময়ে এসে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দিলেন। তিনি নতুন কোনো ছবিতে আপাতত চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। আগামীবছরের মার্চের আগে নাকি নতুন কোনো কাজ শুরু করবেন না কারিনা।

এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘তৈমুরকে সময় দেওয়া জরুরি। তাই আপাতত কিছুদিন পর্দার বাইরে থাকতে চাই। এরমধ্যে অনেক সিনেমার প্রস্তাবই এসেছিল, কিন্তু না করে দিয়েছি। বলেছি আগামীবছরের মার্চ থেকে আবার কাজ শুরু করবো। তবে এরমধ্যে নিজের মধ্যে যতটুকু পরিবর্তন আনা দরকার তা আনবো।

ডিসেম্বরে তৈমুরের প্রথম জন্মদিন। এরইমধ্যে সেলিব্রেটি বনে যাওয়া তৈমুরের প্রথম জন্মদিনটা বেশ ঘটা করে করার ইচ্ছে আছে কারিনা কাপুর ও সাইফ আলী খানের। জন্মদিনে তৈমুরের সঙ্গে একটু বেশি সময় কাটাতে চাইছেন তিনি। তাই আপাতত নতুন কোনো ছবির কাজ হাতে নিচ্ছেন না কারিনা। বর্তমানে তিনি ব্যস্ত আছেন শশাঙ্ক ঘোষের ‘ভিরে দি ওয়েডিং’ ছবির শুটিং নিয়ে।

Share Button

     এ জাতীয় আরো খবর