January 19, 2026, 2:51 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

লালমনিরহাটে সীমান্তের ওপারে বাংলাদেশি যুবককে আটক

লালমনিরহাটে সীমান্তের ওপারে বাংলাদেশি যুবককে আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে শাকিব হোসেন(২০) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার গভীর রাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। ধৃত যুবক শাকিব হোসেন পাটগ্রাম উপজেলার বুড়িমারাী ইউনিয়নের মুগলিবাড়ী গ্রামের আবদুল মজিদের ছেলে। বিজিবি সুত্র জানায়, গত বৃহস্পতিবার গভীররাতে সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের সন্নিকট দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনায় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ক্যাম্প কমান্ডার পর্যায়ে বুড়িমারী জিরো পয়েন্টে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, ধৃত যুবকের নিকট কোন রকম পাসপোর্ট পাওয়া যায়নি। সে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বিএসএফ সদস্যরা তাকে আটক করে মেকলিগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পরে পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেছে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বাংলাদেশি যুবক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর