March 23, 2026, 4:31 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বরিশালে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর

বরিশালে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশাল জেলার গৌরনদী পৌর সদরের চরগাধাতলী মহল্লার সার্বজনীন শ্রীশ্রী তাঁরা মায়ের মন্দিরে (কালী মন্দির) গত রোববার রাতে প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। খবর পেয়ে গতকাল সোমবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ দেবনাথ ও দপ্তর সম্পাদক সজল ঘোষ জানান, গত রোববার রাত সাতটার দিকে পুরোহিত শঙ্কর চক্রবর্তী পূজা অর্চনা শেষে মন্দিরে তালা দিয়ে বাড়ি ফিরে যান। রাতের আঁধারে দুবৃর্ত্তরা মন্দিরের পিছনের টিন কেটে ভিতরে প্রবেশ করে কালী প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে। গতকাল সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে পুরোহিত মন্দিরে প্রবেশ করে দেখতে পান কালী প্রতিমার মাথা ভাঙ্গা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি মুনির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। গৌরনদী মডেল থানার ওসি মুনির হোসেন জানান, এ ঘটনায় মন্দিরের পুরোহিত শঙ্কর চক্রবতী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানা মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর