March 23, 2026, 2:35 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এবার বাংলাদেশের বিপক্ষে বাদ মরিস

এবার বাংলাদেশের বিপক্ষে বাদ মরিস

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

স্টুয়ার্ট ব্রড।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে আরেকটি ইনজুরির দুঃসংবাদ এসেছে। আগামি ২৮ সেপ্টেম্বর থেকে টাইগারদের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজে খেলতে পারছেন না অল-রাউন্ডার ক্রিস মরিস। পিঠের পেশিতে টান পড়ায় মরিস শুধুমাত্র টি২০ ও ওয়ানডে সিরিজে খেলতে পারবেন বলে প্রোটিয়া ম্যানেজার মোহাম্মদ মুসাজি নিশ্চিত করেছেন।

এর আগেই ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভারনন ফিলানডার ও ডেল স্টেইন। এখন বাংলাদেশের বিপক্ষে অল রাউন্ডার হিসেবে প্রোটিয়াদের মরিসের বিকল্প খুঁজতেই হচ্ছে। যদিও তাদের হাতে রয়েছেন ওয়েন পারনেলের মত পরীক্ষীত অল-রাউন্ডারের পাশাপাশি নতুন দুই মুখ আনডিলে ফেলুকুয়ায়ো ও ডোয়াইন প্রেটোরিয়াস।

আগামী ২৮ সেপ্টেম্বর পোচেস্ট্রুমে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৬ অক্টোবর ব্লোয়েমফনটেইনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ৩০ বছর বয়সী মরিস দক্ষিণ আফ্রিকার হয়ে এ পর্যন্ত মাত্র চারটি টেস্টে অংশ নিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর