March 15, 2026, 5:53 am

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

নাটোরে রেলের স্টাফ কোয়ার্টার যখন মাদকসেবীদের দখলে

নাটোরে রেলের স্টাফ কোয়ার্টার যখন মাদকসেবীদের দখলে

নাটোর প্রতিনিধি

নাটোর রেল-স্টেশনের জমির অবৈধ দখল নতুন কিছু নয়। প্রভাবশালীদের দখলে কখনও বাজার, কখনও অটোস্ট্যান্ড হিসেবে রেলের জায়গা দখল হতে দেখলেও কর্তৃপক্ষের নীরব দর্শকের ভূমিকা ছাড়া অন্য কিছু করতে দেখা যায়নি। দখলের এই ধারাবাহিকতায় বাদ পরেনি নাটোর রেল-স্টেশনের স্টাফদের কোয়ার্টারও। দখল হয়ে যাওয়া নাটোর রেলের স্টাফ কোয়ার্টার এখন মাদক সেবীদের অভয়াশ্রম।
দীর্ঘদিন পর নাটোর রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজ চললেও দখল হয়ে যাওয়া রেলের কর্মকর্তা-কর্মচারীদের স্টাফ কোয়াটার উদ্ধারে কোন পদক্ষেপ নেই। অবৈধভাবে দখল হওয়া ওই সব স্টাফ কোয়াটারে এখন চলে রমরমা মাদক সেবন।
রেলওয়ে সূত্রে জানা যায়, নাটোর রেল স্টেশন প্লাট ফর্মের দক্ষিন-পূর্ব কোনে রেলের স্টেশন মাস্টার সহ কর্মকতাদের জন্য রেলের বাসভবন( কোয়াটার) ছিল। মোট ৬টি ইউনিটের ওই কোয়াটারে স্টেশন মাষ্টার ২জন, টিসি (টিকেট কালেক্টর) ২ জন, বুকিং ক্লার্ক ১জন ও একজন পোর্টার পরিবার পরিজন নিয়ে থাকতেন। একতলা বিশিষ্ট রেলওয়ের কোয়াটারে ৮০ এর দশক পর্যন্ত রেলের ওই নাটোর স্টেশনে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা বাস করতেন। ৯০ দশকের দিকে কর্মকর্তা-কর্মচারীদের অনেকে অবসরে যাওয়ার কারণে তারা ভবন ছেড়ে চলে যান। কেউ কেউ অন্য স্টেশনে বদলি হয়ে যাওয়াই তারাও কোয়ার্টার খালি করে পরিবার নিয়ে কর্মস্থলে যান। পরর্বতীতেই মাদকসেবীরা জায়গাটা খালি পেয়ে নেসার জন্য ব্যাবহার করে থাকতে পারে বলে জানা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর