December 5, 2025, 8:22 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

নারী ভীতি গেইলের

নারী ভীতি গেইলের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্যাসানোভা, ওম্যানাইজার, প্লে-বয়…এমন বিভিন্ন নামে ডাকা হয় ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলকে। তার নারীপ্রীতি নিয়ে সংবাদমাধ্যমেও লেখালেখি কম হয় না।

কিন্তু, ইদানীং নারীদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন বাঁ হাতি ব্যাটসম্যান। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিডনি কেলেঙ্কারির পর থেকেই গেইলের মধ্যে নারী-ভীতি দেখা দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গেইল বলেছিলেন, ‘আমি খারাপ লোক নই।’সেই সাক্ষাৎকার স্বাভাবিকভাবেই সাড়া ফেলেছিল।

ক্রিস গেইল ফাউন্ডেশনের এক সদস্য সম্প্রতি জানিয়েছেন, ‘ও সব সময় মনে করে, কেউ ওকে ফাঁসাতে চাইছে।’

২০১৫ সালে অস্ট্রেলিয়ায় ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন এক নারী মাসাজ থেরাপিস্টকে (ম্যাসিওর) নিজের হোটেল রুমে ডেকেছিলেন ক্রিস গেইল। এবং তাকে অশালীন প্রস্তাবও দিয়েছিলেন। এক অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে এমনই অভিযোগ করেছিলেন ওই ম্যাসিওর। এরপরই গেইলকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ ফাঁস করতে থাকে অজি সংবাদমাধ্যম। বিগ ব্যাশ টুর্নামেন্ট খেলার সময় এক নারী সঞ্চালককে ‘ডেট’এ যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন গেইল। তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।  যদিও তার বিরুদ্ধে সব অভিযোগ ‘মিথ্যা’বলে দাবি করেছেন গেইল। অজি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর