April 6, 2026, 6:25 am

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে এমসি কলেজে মানববন্ধন

বালাগঞ্জ প্রতিনিধিঃ
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এম.সি.কলেজ ইউনিটে সোমবার বেলা ১১ টায় কালব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পরবর্তী এক সভার আয়োজন করে।
এতে এম.সি.কলেজ ইউনিটের সম্পাদক জনাব মুহাম্মদ মোছাদ্দেক হোসেন খান এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ প্রফেসর মো.সালেহ আহমদ, বিসিএস সাধারণ শিক্ষা সিলেট জেলা সভাপতি জনাব আবুল আনাম মো: রিয়াজ, ইউনিট সভাপতি জনাব অরুণ চন্দ্র পাল,গণিত বিভাগের প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীন, দর্শন বিভাগের প্রফেসর মো: আজাদ আতিকুর রহমান, সিলেট অঞ্চলের নির্বাহী সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, ড. সাহেদা বেগম, জনাব মো: সাহাব উদ্দিন, জনাব প্রবীর রায়, জনাব শেখ মো: নজরুল ইসলাম, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব দিলীপ চন্দ্র রায়, জনাব কানন কান্তি দাস প্রমুখ।বক্তারা সবাই এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ভিকটিম সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।
প্রাইভেট ডিটেকটিভ/৩জুলাই ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর