December 5, 2025, 2:12 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

কক্সবাজারে গ্রেফতার ৭ ডিবি সদস্য কারাগারে

কক্সবাজারে গ্রেফতার ৭ ডিবি সদস্য কারাগারে

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 কক্সবাজারে ব্যবসায়ীকে অপহরণ করে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার হওয়া গোয়েন্দা ইউনিটের সাত সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোশাররফ হোসেন এই আদেশ দিয়েছেন। গ্রেফতার হওয়া সাতজনের জামিনের আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুল। গ্রেফতার সাতজনের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেছেন মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া ব্যবসায়ী গফুর আলম। গত বুধবার ভোরে টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুর এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মুক্তিপণের ১৭ লাখ টাকাসহ ছয়জনকে আটক করে সেনাবাহিনী। রোহিঙ্গা ইস্যুতে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন এলাকায় স্থাপিত সেনাচৌকিতে তল্লাশির মুখে পড়েছিল মাইক্রোবাসটি। আটক ছয়জন হলেন কক্সবাজারের জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটের এসআই আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা, এএসআই ফিরোজ আহমদ, নুরুজামান, আলাউদ্দিন এবং সিপাহী মোস্তফা আলম। সেনাবাহিনীর তল্লাশির সময় পালিয়ে যাওয়া এসআই মনিরুজ্জামানকে পরে পুলিশ আটক করে। আটকের পর তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেন পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন। গফুর আলম নামে এক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহর থেকে আটকের পর রাতভর টেকনাফে নিজেদের হেফাজতে রেখে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়। সেই টাকা নিয়ে ফেরার পথে সেনাচৌকিতে তল্লাশির মুখে পড়েন পুলিশ সদস্যরা।

Share Button

     এ জাতীয় আরো খবর