December 11, 2025, 9:31 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

‘লোকাল বাস’-এ কোটি যাত্রী, উচ্ছ্বসিত মমতাজ

‘লোকাল বাস’-এ কোটি যাত্রী, উচ্ছ্বসিত মমতাজ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘এটা নিঃসন্দেহে ভালো খবর যে, অফিসিয়ালি আমার একটা গান ইউটিউবে কোটিবার দেখা হয়েছে। আমি সব সময় নতুনদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এরই সুফল পাচ্ছি। এখন তো ডিজিটাল যুগ, গানেও সেই মাত্রা যোগ হয়েছে।’

গতকাল বুধবার সকালে সঙ্গে আলাপে ফোকস¤্রাজ্ঞী মমতাজ এসব কথা বলেছেন। জানালেন, কিছুদিন ধরে বেছে বেছে কাজ করছেন তিনি। অডিওতে তার গাওয়া ‘লোকাল বাস’ কোটিবার দেখার গৌরব অর্জন করলো। অন্যদিকে ‘ভালো মানের গান’ হিসেবে ‘ভয়ংকর সুন্দর’ (ফিরবো না আর ঘরে) আর ‘সত্তা’ ছবির (না জানি কোন অপরাধে) দুটি গানকেও এগিয়ে রাখছেন তিনি।

গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘লোকাল বাস’ প্রকাশ হয় ২০১৬ সালের ২ সেপ্টেম্বর। যৌথভাবে এর কথা লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী। সুরারোপও করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজনে ছিলেন প্রীতম হাসান। র্যাপ গেয়েছেন শাফায়াত হোসেন।

‘লোকাল বাস’-এর ভিডিও নির্মাণ করেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন অদিত রহমান, সৌমিক আহমেদ, মুমতাহিনা চৌধুরী টয়া, সাফায়েত হোসাইন, প্রীতম হাসানসহ অনেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর