December 11, 2025, 9:33 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

ভোলায় ফাস্ট ফুডের দোকান থেকে বিদেশী মদ উদ্ধার

ভোলায় ফাস্ট ফুডের দোকান থেকে বিদেশী মদ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

ভোলার লালমোহনে ফাস্টফুডের দোকান থেকে ৫ কার্টুন বিদেশী বিয়ার ও মদসহ দোকান মালিককে আটক করেছে ভোলা ডিবি পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে লালমোহন সদর রোডের (ভূমি অফিস সংলগ্ন) পৌর মার্কেটের মা কপি হাউজ ও ওই দোকানের গুদাম থেকে এসব বিয়ার ও মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৬৬ বোতল বিদেশি বিয়ার ও বাকী দুই বোতল বোদকা মদ। ভোলা ডিবির ইন্সপেক্টর সোবহান ও এসআই শওকত জাহান খান সঙ্গীয় ফোর্স নিয়ে মা কপি হাউজে অভিযান চালায়। বিয়ার ও মদসহ আটক করা হয় দোকান মালিক হাবিবুর রহমানকে। আটককৃত হাবিবুর রহমান বদরপুর ইউনিয়নের চরকচ্চপিয়া গ্রামের অসিমুদ্দি হাওলাদার বাড়ির মৃত মোঃ হোসেনের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন পৌর মার্কেটের মা কপি হাউজে অভিযান চালায় ডিবি পুলিশ। দোকানের মালিক হাবিবুর রহমান দীর্ঘদিন থেকে ফাস্টফুডের আড়ালে বিয়ার ও মদ বিক্রি করে আসছে তার দোকানে। অভিযানকালে দোকান থেকেই ৭-৮টি বিয়ারের বোতল উদ্ধার করা হয়। এ ছাড়া তার রাস্তার অপর পাশে পৌর মার্কেটের দোতলায় গুদামে রাখা আরো সাড়ে ৪ কার্টুন বিয়ার ও মদের বোতল উদ্ধার করা হয়। মোট ৪৬৬ বোতল বিদেশি বিয়ার ও বাকী দুই বোতল বোদকা মদ। আটককৃত বিয়ার ও মদসহ হাবিবুর রহমানকে ডিবি থানায় নিয়ে যায়। সেখান থেকে উদ্ধারকৃত মদ ও বিয়ারসহ হাবিবুর রহমানকে ভোলা পুলিশ সুপারের কাছে নিয়ে প্রেস ব্রিফিং করা হবে বলে জানা গেছে। লালমোহন থানায় এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর