March 23, 2026, 3:44 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নাটোরে খ্রিষ্টান ক্যাথলিক গীর্জার মেরী মূর্তি ভাংচুর করেছে দূর্বৃত্তরা

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের মাঝদিঘা শিবপুর ক্যাথলিক গীর্জার মেরী মূর্তি ভাংচুর করেছে দূর্বৃত্তরা। এ সময় তারা বাইবেল সহ দুটি বইও সরিয়ে ফেলে। সোমবার সকালে গীর্জার পাশের একটি খড়ির গাদার নিচে লুকিয়ে রাখা অবস্থায় তা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ দুপুরে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পার্শ্ববর্তী একটি পুকুর থেকে বাইবেলসহ দুইটি বইও উদ্ধার করা হয়। খবর পেয়ে নাটোর সদর সার্কেলের এডিশনাল

 

 

 

 

 

এসপি আবুল হাসনাত ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও মাজদিঘা গ্রামের ক্যাথলিক গীর্জার পাশের খড়ির মালিক সুরমনি মারডি বলেন, সোমবার সকাল ৯টার দিকে সেই খড়ি শুকাতে গিয়ে সেখানে গিয়ে পালার নিচে মূর্তিটি পড়ে থাকতে দেখে অন্যদের খবর দেন। এদিকে গীর্যার অদূরের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে আজিম উদ্দিন নামে এক ব্যক্তি বাইবেল সহ দুইটি বই দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে বেলা ১২ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা মূর্তি ও বাইবেল সহ বই দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে গীর্জা কমিটির সভাপতি মুকুল মাজদা জানান, তিনি গীর্জার পাশে স্কুলে ক্লাস নিচ্ছিলেন। এ সময় খবর পেয়ে তিনি ঘটনাস্থালে গিয়ে বিষয়টি জানতে পারেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, এ ব্যাপারে গীর্জা কমিটির সভাপতি মুকুল মাজদা একটি মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছেন। মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর