February 15, 2026, 11:39 pm

সংবাদ শিরোনাম
মসজিদের মিম্বর থেকে সংসদে: পীরগঞ্জের নীরব রূপান্তর রংপুর আসন ৪-এর বিজয়ী আখতার হোসেনের সংবাদ সম্মেলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক

গানে গানে ঈদ পার শাহনাজ বেলীর

গানে গানে ঈদ পার শাহনাজ বেলীর

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

গেল ঈদটি গানে গানে কাটিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শাহনাজ বেলী। শ্রোতাদের সঙ্গে ঈদ ভাগাভাগিও করেছেন তিনি। কারণ, ঈদের তৃতীয় দিন তিনি উপস্থিত ছিলেন এসএ টিভির লাইভে। নিজের জনপ্রিয় সব গান পরিবেশন করেন তিনি এখানে। এর বাইরে এশিয়ান টিভির লাইভেও ঈদের ষষ্ঠ দিন গান পরিবেশন করেন শাহনাজ বেলী। এ বিষয়ে তিনি বলেন, আমি প্রতি ঈদই শ্রোতাদের সঙ্গেই করি।

এবারো তাই হয়েছে। দুটি চ্যানেলের লাইভে অংশ নিয়েছি। আমার ভক্ত-শ্রোতারা খুব প্রশংসা করেছেন লাইভ দুটির। সব মিলিয়ে ভালো একটি ঈদ কাটিয়েছি এবার। এদিকে ঈদের পরই শাহনাজ বেলী ব্যস্ত হয়ে পড়েছেন স্টেজ শো নিয়ে। এর বাইরে নতুন অ্যালবামের কাজও শুরু করতে যাচ্ছেন তিনি। রাধারমনের গান নিয়ে এরইমধ্যে একটি অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। সেটির বাকি কাজ শেষ করবেন তিনি। অন্যদিকে মৌলিক একটি ফোক অ্যালবামের কাজও করবেন। শাহনাজ বেলী বলেন, ঈদ তো গেল। এবার নতুন গানে মনোযোগী হবো। কারণ, শ্রোতারা সব সময়ই আমার নতুন গান সম্পর্কে জানতে চান। এরইমধ্যে আমি অ্যালবামের কাজ শুরু করেছি। খুব শিগগিরই অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দেবো।

Share Button

     এ জাতীয় আরো খবর