January 14, 2026, 1:38 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ কক্সবাজার থেকে সরে চট্টগ্রামে

বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ কক্সবাজার থেকে সরে চট্টগ্রামে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

তিনটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ও শ্রীলঙ্কা ‘এ’ দল। সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি কক্সবাজারে হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সরে যাচ্ছে চট্টগ্রামে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে শনিবার ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ‘এ’দল। প্রথম ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরিবর্তে দুই দলের প্রথম দেখা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

২৬ জুন থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচটি। পরের ম্যাচ শুরু হবে ৩ জুলাই। আবহাওয়া অনুকূলে থাকলে দ্বিতীয় ম্যাচটি হবে কক্সবাজারে। ১০ জুলাই তৃতীয় ম্যাচটি হবে সিলেটে।

এরপর ১৭, ১৯ এবং ২২ জুলাই তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল। সবক’টি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

গত বৃহস্পতিবারই কক্সবাজার পৌঁছেছেন টাইগার ‘এ দলের সদস্যরা। তবে ম্যাচের ভেন্যু পরিবর্তন হওয়ায় সাব্বির-সৌম্যরা ফিরে আসেন চট্টগ্রামে।

বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি ও মোসাদ্দেক হোসেন সৈকত।

 

Share Button

     এ জাতীয় আরো খবর